বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০১৫

টাংগাইল সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের গোড়াই থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালেপাঠিয়েছে। এসআই মোজাম্মেল জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় সিমেন্টবাহী আরেকটি ট্রাক। এতে সিমেন্টের ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হন।দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ট্রাক দুটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৭টার দিকে আবার যানবাহন চলাচল শুর” হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category